স্মৃতিবিন্দু চাকমা | ০১:৫৬ পিএম, ২০২৩-০৪-১৭
জুরাছড়ি উপজেলায় প্রত্যন্ত ফকিরাছড়ি গ্রামে যোগাযোগের অত্যন্ত অপ্রতুল রয়েছে, তাই আগামীতে যেন ফকিরাছড়ি থেকে জুরাছড়ি উপজেলা সদরে দ্রুত যাতায়াত করতে পারেন সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে এবং মোবাইলে যোগাযোগের সুবিধার্থে টেলিটকের সাথে কথা হয়েছে এবং অতি সম্প্রতি ফকিরাছড়ি বাজারে টেলিটক টাওয়ার স্থাপন করা হবে বলে জানান মেজর এহতেশামুল হক।
ফকিরাছড়ি যুবক যুবতি কল্যাণ সমতির উদ্যোগে গত ৯ এপ্রিল হতে বিজু এবং বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল বাংলা নববর্ষের ৩ তারিখ শনিবার ফকিরাছড়ি খেলার মাঠে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারি ড্র অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এহতেশামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং মৈদং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ফকিরাছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লাল কুমার চাকমা।
অনুষ্ঠানে সারারাত ব্যাপী গান এবং নাচ পরিবেশন করেন ফকিরাছড়ি এলাকার উদীয় মান শিশু শিল্পী সহ রাঙ্গামাটি থেকে আগত শিল্পীবৃন্দ।
এসময় চেয়ারম্যান সাধনানন্দ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যগত সাংস্কৃতিক দিকগুলো যাহাতে সারা বিশ্বের মানুষ জানতে এবং বুঝতে পারেন আগামীতেও বিশাল আকারে অনুষ্ঠান আয়োজন করার জন্য তরুন প্রজম্ম যুব সমাজের প্রতি অনুরোধ করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited